স্বাস্থ্যের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের বরিশাল বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি এর আগে একই জায়গায় উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলকে স্বাস্থ্যের বরিশাল বিভাগের পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
এসএস/
-
২১ মার্চ, ২০২৫
-
১৪ মার্চ, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
১১ ডিসেম্বর, ২০২৪