অনুমোদন পেল চিকুনগুনিয়ার প্রথম টিকা
মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘ইক্সচিক’ নামের এই টিকার অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এফডিএ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে। তিন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে সংক্রামক রোগের ভ্যাকসিন প্রস্তুতকারক ফরাসি বায়োটেক কোম্পানি ভালনেভা। ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত তিন হাজার ৫০০ স্বেচ্ছাসেবী।
এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে বলেছেন, চিকুনগুনিয়া শারীরিকভাবে দুর্বল ও বয়স্কদের বিভিন্ন রোগের জন্য দায়ী। প্রতি বছরই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এটি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার।
ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত ‘টোগা’ ভাইরাস গোত্রের। রোগটির একমাত্র বাহক এডিস মশা। যদিও চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়। ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন হলেও, চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে একজন মারা যান। প্রাণঘাতী না হলেও ব্যাপক শারীরিক যন্ত্রণা দিতে পারে চিকুনগুনিয়া।
এসএস/এএনএম
-
০৭ জুন, ২০২৬
-
৩০ এপ্রিল, ২০২৬
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
২৯ জানুয়ারী, ২০২৫
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত
দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী