১০ নভেম্বর, ২০২৩ ০৪:১৭ পিএম

ডেন্টাল সার্জন এম আর হাসানের জীবনাবসান

ডেন্টাল সার্জন এম আর হাসানের জীবনাবসান
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।

মেডিভয়েস রিপোর্ট: প্রবীণ ডেন্টাল সার্জন ডা. এম আর হাসান (ডি-১২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা ৩০মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।

আজ বাদ আছর মরহুমের গ্রামের বাড়ী শাহজাদপুরের নন্দলালপুরে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।

ডা. এম আর হাসান চাকরি ও প্রাকটিস জীবনে সিরাজগঞ্জ শহরের ইসলামীয়া কলেজ রোডে (হাসান ডেন্টাল কেয়ার) দীর্ঘ সময় মানুষের স্বাস্থ্যসেবা দিয়েছেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর তিনি নিজ থানা শাহজাদপুর চলে যান। সেখানে অনেক দিন অসুস্থ থেকে পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক