ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৩৩
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬০ জনে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৫৮৯জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ৬১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত দুই লাখ ৮৮ হাজার ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ দুই হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৮৫ হাজার ৬৮৩ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ৮০ হাজার ৯০৪ জন। ঢাকায় এক লাখ ৪৪৩ এবং ঢাকার বাইরে এক লাখ ৮০ হাজার ৪৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এসএস/এএনএম
-
৮ ঘন্টা আগে
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬