১০ নভেম্বর, ২০২৩ ০৮:৩৫ পিএম

বিশ্বে প্রথম চোখ প্রতিস্থাপন

বিশ্বে প্রথম চোখ প্রতিস্থাপন
যাকে চক্ষু দেওয়া হয়েছে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে চিকিৎসকরা বলছেন, দান করা চোখটি সুস্থ দেখাচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে চোখের আলো ফিরে পাওয়া এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এবার আরেক ধাপ এগিয়ে বিশ্বে প্রথমবারের মতো পুরো চক্ষু প্রতিস্থাপন সম্পন্ন করেছেন নিউইয়র্কের চিকিৎসকরা। যাকে চক্ষু দেওয়া হয়েছে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি-না, তা এখনো নিশ্চিত নয়। তবে চিকিৎসকরা বলছেন, দান করা চোখটি সুস্থ দেখাচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চোখ দান করেছেন ৩০ বছর বয়সী এক ব্যক্তি। আর চোখ পাওয়া ব্যক্তির নাম অ্যারন জেমস (৪৬)। তিনি আরকানসাসের হাই-ভোল্টেজ ইউটিলিটি লাইনের কর্মী। ২০২১ সালে ভুলবশত উচ্চ ভোল্টের তারের স্পর্শে তার মুখমণ্ডলের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়।

গত ২৭ মে চোখ প্রতিস্থাপনের পাশাপাশি জেমসের মুখমণ্ডলের অংশবিশেষও প্রতিস্থাপন করা হয়। যদিও চোখ প্রতিস্থাপনে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি-না, তা এখনো নিশ্চিত নয়। তবে আশা ছাড়ছেন না চিকিৎসকরা। তারা বলছেন, দান করা চোখটি বেশ সুস্থ দেখাচ্ছে।

চোখ প্রতিস্থাপনের জটিল এই অস্ত্রোপচার করেছেন এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের চিকিৎসকরা। তারা জানিয়েছেন, অ্যারন জেমস সুস্থ হয়ে উঠছেন। তার প্রতিস্থাপিত বাম চোখ বেশ সুস্থ দেখাচ্ছে। আর তার ডান চোখ এখনও ভালো আছে।

দলের অন্যতম প্রধান সার্জন এডুয়ার্ডো রদ্রিগেজ এবিসি নিউজকে বলেছেন, পুরো চক্ষু প্রতিস্থাপনের বিষয়টি এক অসাধারণ কৃতিত্ব। অনেকেই ভেবেছিলেন এটি অসম্ভব। তবে আমরা দৃষ্টি পুনরুদ্ধারের জন্য পরবর্তী ধাপে যাওয়ার পথ তৈরি করেছি।

এদিকে অ্যারন জেমস এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নতুন চোখে আলো ফিরলে সেটি দুর্দান্ত ব্যাপার হবে। তবে তা না হলেও, চিকিৎসা বিজ্ঞানকে পরের ধাপে নেয়ার প্রচেষ্টায় আমিও একজন অংশীদার।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিউইয়র্ক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও