০৯ নভেম্বর, ২০২৩ ১০:৩০ এএম

বিএসএমএমইউর অ্যানেসথেসিয়ায় নতুন ৭ ডিভিশন খোলার অনুমোদন

বিএসএমএমইউর অ্যানেসথেসিয়ায় নতুন ৭ ডিভিশন খোলার অনুমোদন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া, এনাজজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে নতুন সাত ডিভিশন খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মামদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘২০২২ সালের ২৪ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের ৭০তম সভার সুপারিশক্রমে চলতি বছরের গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ৯১তম সিন্ডিকেট সভায় বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া, এনাজজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে নতুন সাতটি ডিভিশন খোলার বিষয় অনুমোদিত হয়েছে।’

ডিভিশন সাতটি হলো_ রিজিওনাল অ্যানেসথেসিয়া এন্ড পেইন মেডিসিন, নিউরো অ্যানেসথেসিয়া এন্ড নিউরোক্রিটিকেল কেয়ার, পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া, কার্ডিওথোরাসিক এন্ড ভাসকুলার অ্যানেসথেসিয়া, জেনারেল অ্যানেসথেসিয়া, ট্রান্সপ্লান্ট অ্যানেসথেসিয়া ও আইসিইউ, ইনটেনসিভ কেয়ার মেডিসিন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত