০৫ নভেম্বর, ২০২৩ ১১:৩২ এএম

বিএসএমএমইউর এমডি-এমএস পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি

বিএসএমএমইউর এমডি-এমএস পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটের নন-রেসিডেন্সি এমডি-এমএস স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৪ নভেম্বর) বিএসএমএমইউ’র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মায়া জোয়ারদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জানুয়ারি-২০২৪ সেশনে এমডি-এমএস স্নাতকোত্তর কোর্সের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৫ থেকে ৩০ নভেম্বর এর মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফিস জমা প্রদান সম্পর্কিত যাবতীয় নিয়মাবলী নোটিসে উল্লেখ করা হলো।’

কোর্স ও পর্ব: এমডি ও এমএস প্রথম, দ্বিতীয় ও ফাইনাল পর্ব।

লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি: ২০ থেকে ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

পরীক্ষার ফিসসহ বিশ্ববিদ্যালয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের তারিখ: ৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

সকল পরীক্ষা ফি (অফেরত যোগ্য) জমাদানের হিসাব নম্বর: COURSE EXAM. & MISC. FUND SND-A/C NO- 0947102001727 পূবালী ব্যাংক লিঃ,শাহবাগ এভিনিউ মডেল শাখা, ঢাকা-১০০০। 

নোটিশটি দেখতে ক্লিক করুন 

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত