০৩ নভেম্বর, ২০২৩ ০৩:১২ পিএম

শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার ওষুধ দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার ওষুধ দিল বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কা ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি দেলপিতিয়ার কাছে এই ওষুধসামগ্রী হস্তান্তর করেন।

মেডিভয়েস রিপোর্ট: শ্রীলঙ্কাকে ১০ কোটি টাকার ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কা ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি দেলপিতিয়ার কাছে এই ওষুধসামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধু দেশ শ্রীলঙ্কার জনগণের কাছে বাংলাদেশ সরকার থেকে ১০ কোটি টাকার চিকিৎসা সহায়তা হস্তান্তরের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি দুই দেশের মধ্যে সংহতি ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে মানবিক মুখের দেশ হিসেবে এবং সর্বোপরি প্রতিবেশী হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আমরা এটিকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শ্রীলঙ্কাকে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।’

শ্রীলঙ্কার জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির হাইকমিশনার।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কাকে প্রায় ২০ কোটি টাকার ওষুধ সহায়তা করে বাংলাদেশ।

সম্প্রতি আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, তুরস্ক ও ফিলিস্তিনকে ওষুধ এবং অন্যান্য ত্রাণসামগ্রীও পাঠানো হয়েছে।

এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক