০২ নভেম্বর, ২০২৩ ০৯:৫৯ এএম

এমআরসিপি পরীক্ষার কেন্দ্র স্থাপনে এভারকেয়ার হাসপাতালকে অনুমতি

এমআরসিপি পরীক্ষার কেন্দ্র স্থাপনে এভারকেয়ার হাসপাতালকে অনুমতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: এমআরসিপি (ইউকে) ক্লিনিক্যিাল (পেসিস) পরীক্ষার কেন্দ্র স্থাপনে এভারকেয়ার হাসপাতালকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, ‘এমআরসিপি (ইউকে) পার্ট-২ পেসিস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নবর্ণিত শর্তে এমআরসিপি (ইউকে) পার্ট-২ পেসিস পরীক্ষার কেন্দ্র এভারকেয়ার হাসাপাতালে স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করা হলো।’

শর্তগুলো হলো, এভারকেয়ার হাসপাতালে এই পরীক্ষার কেন্দ্র স্থাপনের সাথে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না এবং সরকারের প্রচলিত বিধি বিধান অনুসরণ করে পরীক্ষার কেন্দ্রটি স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে।

নোটিশটি দেখতে ক্লিক করুন

টিআই/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক