০২ নভেম্বর, ২০২৩ ১১:২৪ এএম

ডা. কাজেম হত্যার চার দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি

ডা. কাজেম হত্যার চার দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি
ডা. কাজেম আলী আহমেদ

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীতে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের হত্যার চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

গত ২৯ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় এই বিশেষজ্ঞ চিকিৎসক।

এর পর দিন ৩০ অক্টোবর দুপুরে ডা. কাজেম আলী আহমেদের স্ত্রী ডা. ফারহানা ইয়াসমিন বাদী হয়ে মহানগরের রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে ওই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। আর সংখ্যাও উল্লেখ করা হয়নি।

এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিই গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মেডিভয়েসকে বলেন, ‘এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা আসামিদের ধরতে পূর্ণ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছি।’

ডা. কাজেম আলী আহমেদ’র হত্যা মামলা প্রসঙ্গে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক মেডিভয়েসকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

তিনি আরও বলেন, ডা. কাজেম আলী আহমেদের হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। কিন্তু এই মামলার এজহারে বাদী কোনো আসামির নাম উল্লেখ করেননি। ফলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।

চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

অনাকাঙিক্ষত এ চির বিদা‌য়ের সময় স্ত্রী, দুই ছে‌লে ও এক মে‌য়ে, আত্মীয়-স্বজন‌ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. কাজেম আলী আহমেদ।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক