৩০ অক্টোবর, ২০২৩ ০৯:৫৭ এএম

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২
দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্ত হলো।

মেডিভয়েস ডেস্ক: ব্রাজিলে বিমান বিধ্বস্ত’র ঘটনায় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্ত হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার অ্যাক্রে রাজ্যে সসরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে বিমানটি একটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিল এবং এটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে ১০ জন যাত্রী। এরমধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। আর বাকি দুইজনের মধ্যে বিমানের পাইলট ও কো-পাইলটসহ সকলেই ঘটনাস্থলে মারা যান।  দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। যদিও নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনও স্পষ্ট নয়।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি ব্রাজিলের পার্শ্ববর্তী অ্যামাজোনাস রাজ্যের একটি ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। এটি স্থানীয় সংস্থা এআরটি ট্যাক্সি অ্যারিও দ্বারা পরিচালিত হয়েছিল বলে জানা গেছে।

টিআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও