ইসরায়েলি বিমান হামলায় মেডিসিন স্কুলের সাবেক ডিন নিহত
মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন গাজার ইসলামিক ইউনিভার্সিটির মেডিসিন স্কুলের সাবেক ডিন অধ্যাপক ডা. ওমার ফেরওয়ান।
সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলা সময় গাজার নিজ বাসায় অবস্থান করছিলেন ডা. ওমার। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন। হামলায় তাঁর চিকিৎসক মেয়ে এবং পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন।
ডা. ওমর ফেরওয়ানা একজন গাইনাকোলজিস্ট ও গবেষক।
এর আগে গাজার আল শেফা হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক বিভাগের সার্জন অধ্যাপক ডা. মিদহাত সাইদাম নিজ বাসায় ইসরায়েলি মিসাইল হামলায় নিহত হন।
গাজায় চলমান যুদ্ধে আহতদের সেবা প্রদানের সাতদিন পর হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে বাসায় হামলার শিকার হন তিনি। এই হামলায় পরিবারের অন্য সদস্যরাও নিহত হন।
ইসরায়েলি হামলার সপ্তম দিন পর্যন্ত গুরুতর আহত শতাকি মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেছেন ডা. মিদহাত সাইদাম।
তিনি ফিলিস্তিনের গাজার প্লাস্টিক সার্জারির অন্যতম পরিচিত সার্জনদের একজন ছিলেন। তিনি গাজার মূল চিকিৎসা কেন্দ্র আল শেফা হাসপাতালে ২৫ বছর ধরে রোগীদের চিকিৎসাসেবায় নিযুক্ত ছিলেন এবং এই দীর্ঘ সময়ে যতবার গাজায় ইসরায়েলি বিমান হামলা হয়েছে, ততবারই আহতদের সেবা প্রদানে একজন নিবেদিত চিকিৎসক ছিলেন।
ডা. সাইদামকে নিয়ে তাঁর সহকর্মী ডা. মাখলালিত আলজাজিরা এরাবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ডাক্তার সাইদামের উপর আল শেফা হাসপাতালের সার্জারি বিভাগের ৫০ ভাগ চিকিৎসা সেবা নির্ভরশীল ছিল। ফিলিস্তিনে তিনি একজন অভিজ্ঞ সার্জন এবং বিভিন্ন দেশে উনার কাজ করার ভালো অভিজ্ঞতাও ছিল।
নির্দিষ্ট চিকিৎসকদের উপর ইসরায়েলি বিমান হামলা নতুন কিছু নয়। এর আগে ইসরায়েলি বিমান হামলায় আহতদের সেবা প্রদানকারী চিকিৎসকদের উপর বিমান হামলা চালানোর ঘটনা ঘটেছে।
২০২১ সালে ফিলিস্তিনে হামলার সময় গাজার অন্যতম চিকিৎসা কেন্দ্র আল শেফা হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের প্রধান ডা. আইমান আবু আল আউফ দায়িত্ব শেষে নিজ বাসায় বিশ্রামের জন্য গেলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। সে সময় আল শেফা হাসপাতালের আরও একজন জ্যেষ্ঠ মনোরোগ নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডা. মঈন আহমাদ আল আলাউলও একইভাবে নিহত হন।
এ ছাড়াও সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় আল শেফা হাসপাতালের আরেকজন চিকিৎসক ডা. সাইদ দারাবেহও নিহত হন।
গত ১১ অক্টোবর গাজা ভূখন্ডের কেন্দ্রস্থলে অবস্থিত আল আহলি আরব বা ব্যাপটিস্ট হাসপাতালে বিমান হামলা হয়েছে। যে হামলায় শিশু নারীসহ পাঁচশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত আট জন চিকিৎসকসহ ৬৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
এভাবে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে। এতে অনেক চিকিৎসকই হাসপাতালে স্বাস্থ্যসেবা দেওয়ার সময় নিজ পরিবারের সদস্যদের লাশ হাসপাতালে মেঝেতে পড়ে থাকার মতো হৃদয়বিদারক দৃশ্য অবলোকন করেছেন।
বিশ্লেষকরা বলছেন, চিকিৎসকদের লক্ষ্য করে এমন হামলাগুলো ফিলিস্তিনি চিকিৎসকদের মনোবল ভাঙার চেষ্টা এবং এমন জ্যেষ্ঠ চিকিৎসকদের বিদায় ফিলিস্তিনের চিকিৎসা ব্যবস্থায় বড় শূন্যতা তৈরি করবে।
এএনমএ/
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা