সড়ক দুর্ঘটনায় আহত ডা. মুবাশ্বির না ফেরার দেশে
মেডিভয়েস রিপোর্ট: আদ-দ্বীন মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. মুবাশ্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
এর আগে সড়ক দুর্ঘটনায় মস্কিষ্কে মারাত্মকভাবে আঘাত পান ডা. মুবাশ্বির। দীর্ঘ ২৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ পর্যন্ত পৃথিবীর সাথে সকল লেনদেন চুকিয়ে অনন্তকালের পথে যাত্রা শুরু করেন তরুণ এ চিকিৎসক।
আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে তাঁর মৃত্যুর তথ্য শেয়ার করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ডা. মুবাশ্বির মহাপরাক্রমশালী আল্লাহর মেহমান হয়ে আমাদের নশ্বর পৃথিবী ত্যাগ করেছেন। দীর্ঘ ২৯ দিনের পথচলায় তার চিকিৎসা সেবার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে, তাকে শহীদের মর্যাদা দান করুক, আমীন।’
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬