কোমর ব্যথার কারণ ও প্রাসঙ্গিক কিছু কথা
আমাদের দেশে কোমর ব্যথা খুব পরিচিত সমস্যা। অনেকেই এই সমস্যায় কষ্ট পাচ্ছেন। বিভিন্ন কারণে এমন হতে পারে। সবসময় যে জটিল কারণে হয় তাও নয়। তবে কিছু কারণ আছে, যার জন্য সার্জারিও লাগতে পারে। এ রকম ব্যথার সাথে আমরা সবাই পরিচিত। কোমর ব্যথা কখনো হয়নি, এমন মানুষ পাওয়া সত্যিই মুশকিল।
কোমর ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, এর মধ্যে আছে—
১. আর্থ্রাইটিস
২. পেশি, হাড়, লিগামেন্ট, ডিস্ক ও স্নায়ুর রোগ
৩. স্পনডিলাইটিস
৪. স্পনডাইলোসিস
৫. বুক, পেট ও তল পেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার কারণে কোমর ব্যথা হয়
৬. হারনিয়াটেড ডিস্ক নার্ভকে ইরিটেশন করে। এর ফলে কোমর ব্যথা হয়
৭. সঠিকভাবে না বসলে
৮. দীর্ঘক্ষণ বসার ধরন ঠিকমত না হলে
৯. ড্রাইভিংয়ের সময় সঠিকভাবে না বসলে
১০. স্পাইনাল ক্যানাল সরু হওয়া
১১. হাড়ের ইনফেকশন
১২. হাড় ও তরুণাস্থির প্রদাহ
১৩. হাড়ের ক্ষয়
১৪. ফাইব্রোমায়ালজিয়া
১৫. হাড় ও স্নায়ুর টিউমার এবং
১৬. দুশ্চিন্তা ইত্যাদি
কোমর ব্যথার হলে ব্যথানাশক না খেয়ে কারণ বের করা দরকার। এটি অনুসরণ না করে আমাদের দেশে অনেকেই ওষুধ সেবন করে থাকেন। ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। চিকিৎসা প্রদানের পূর্বে অবশ্যই কারণ নির্ণয় করতে হবে। প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা করতে হবে। রক্তের বিভিন্ন পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, এমআরআই করতে হতে পারে।
চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে। ফিজিওথেরাপি নিতে হতে পারে। কার জন্য কি চিকিৎসা লাগবে, তা একজন চিকিৎসকই ঠিক করবেন। অনেকেই ব্যথার ওষুধ নিজে নিজে কিনে খান। এই কাজ কখনও করা যাবে না। এতে কিডনি নষ্ট হবার আশঙ্কা থাকে।
-
১৭ অক্টোবর, ২০২৫
-
১৬ অক্টোবর, ২০২৫
-
২৭ অক্টোবর, ২০২৩