২৬ অক্টোবর, ২০২৩ ১১:০৫ এএম

কলেজ অব নার্সিংয়ে ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্স

কলেজ অব নার্সিংয়ে ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্স
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শের-ই-বাংলা নগরে কলেজ অব নার্সিংয়ে চালু হচ্ছে দুই বছর মেয়াদি মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্স। গত ২৩ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (নার্সিং শিক্ষা শাখা) যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে কোর্সটি চালু করণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

ঢাবি ভাইস-চ্যান্সেলরের (ভিসি) কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কলেজ অব নার্সিং, শের-ই-বাংলা নগর, ঢাকায় দুই বছর মেয়াদি মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং (এমএসএন) কোর্স চালুকরণের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর অনুলিপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিরের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

►চিঠিটি ক্লিক করুন

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক