২৪ অক্টোবর, ২০২৩ ০৩:০৪ পিএম
২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে থাকছে না বিভাগ
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায় ২০২৪ শিক্ষা বর্ষ থেকে নবম শ্রেণিতে আর বিভাগ থাকছে না। ফলে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাজনও থাকবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মা-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী মাধ্যমিক পর্যায় ২০২৪ শিক্ষা বর্ষ হতে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত