ডেঙ্গু কেড়ে নিল আরও ১৭ প্রাণ, হাসপাতালে ২০১৪
মেডিভয়েস ডেস্ক: সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন আরও দুই হাজার ১৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬০ জন।
আজ সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৫৭ হাজার ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৫ হাজার ৯৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৬ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৮ হাজার ১৯৯ জন। ঢাকায় ৯৩ হাজার ১০৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৫ হাজার ৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এএইচ/
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
-
১০ সেপ্টেম্বর, ২০২৬
সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
-
০৯ সেপ্টেম্বর, ২০২৬
-
০৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০৬ সেপ্টেম্বর, ২০২৬
-
০৪ সেপ্টেম্বর, ২০২৬
-
০৩ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ অগাস্ট, ২০২৬