২০ অক্টোবর, ২০২৩ ০৩:২৩ পিএম

ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের (বিএফডিএস) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার ২০২৩।

আজ শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এই আন্তর্জাতিক ডেন্টাল সম্মেলন ও ট্রেড ফেয়ার আয়োজন করা হয়। সারা দেশ থেকে আগত সহস্রাধিক দন্তচিকিৎসক এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফডিএস’র মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন-বিশ্বখ্যাত এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল বিশ্ববিদ্যালয়ের ডা. অংগার্ট পুট্টিপিসিৎচেৎ, জাপানের ডা. কাজুহিতো নাসু।

ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, ‘এ কনফারেন্স উপস্থিত সকলের আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়বে। ফলে দেশের অগণিত দন্তরোগী আরও ভালো চিকিৎসাসেবা পাবেন।’

সম্মেলনে দেশের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা. আনোয়ার সাদাত, ডা. সাইদ হারুন, ডা. নিতিশ কৃষ্ণ দাস ও ডা. শারমিন জামান প্রমুখ অংশ নেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক