২০ অক্টোবর, ২০২৩ ০২:২২ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, আবহাওয়া অফিসের বৃষ্টির বার্তা

বঙ্গোপসাগরে লঘুচাপ, আবহাওয়া অফিসের বৃষ্টির বার্তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর তাতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী সোম বা মঙ্গলবার থেকে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টায় দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মৌসুমি বায়ু ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদায় নিয়েছে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। ময়মনসিংহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। তবে এরপর বৃষ্টি কমতে থাকে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করে। এরই মধ্যে সাগরে লঘুচাপের সৃষ্টি হলো।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ আর দুদিন পর আরও ঘনীভূত হতে পারে। এটি পরে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানান তিনি। রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৮৯১ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ১ হাজার ৬২০টি ঘূর্ণিঝড় ও অতি তীব্র ঘূর্ণিঝড় হয়েছে। আর নিম্নচাপ তৈরি হয়েছে ৯৪১টি। ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অক্টোবর মাসে হয়েছে ২৫৫টি, নভেম্বরে ২১৯ ও ডিসেম্বরে ১০৫টি। অতি প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে অক্টোবরে ৪২টি, নভেম্বরে ৭৪ ও ডিসেম্বরে ২৮টি হয়েছে।

আগামী দুই দিনের আবহাওয়া বার্তা

শনিবার (২১ অক্টোবর)

বৃষ্টি: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২২ অক্টোবর)

বৃষ্টি: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া অধিদপ্তর
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক