১৮ অক্টোবর, ২০২৩ ০৯:০৬ পিএম

দেশে স্তন ক্যান্সারে বছরে ৭ হাজার নারীর মৃত্যু

দেশে স্তন ক্যান্সারে বছরে ৭ হাজার নারীর মৃত্যু
রাজধানীর একটি হোটেলে স্তন ক্যানসার জয়ী নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে স্তন ক্যান্সারে প্রতি বছর প্রায় ৭ হাজার এবং প্রতিদিন গড়ে ১৯ জন নারীর মৃত্যু হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ের শনাক্ত করতে পারলে এ রোগে সুস্থতার হার ৯০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বিশেষজ্ঞরা এসব তথ্য জানিয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে স্তন ক্যান্সারে জয়ী নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

স্তন ক্যান্সারে সচেতনতা মাস উপলক্ষে এ আয়োজন করে বাংলাদেশ ক্যান্সারে সোসাইটি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসকে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। মাসটি পিংক অক্টোবর হিসেবেও পরিচিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা।’

অনুষ্ঠানে বাংলাদেশ ক্যান্সারে সোসাইটির সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, দেশে প্রতি বছর ২২ থেকে ২৫ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এটি প্রতিরোধে রোগী, পরিবার, চিকিৎসক ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। আক্রান্তরা যেন সবার থেকে সহনশীলতা পান তা নিশ্চিত করতে হবে।

সোসাইটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক কাজী মুশতাক হোসেন বলেন, শুরুতে রোগটি শনাক্ত হলে ৯৫ থেকে একশ ভাগ সুস্থ হয়। কিন্তু অধিকাংশ রোগী চিকিৎসকের কাছে যান ক্যান্সারের স্টেজ ৩ ও ৪ অবস্থায়। এজন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিকভাবে সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠানে স্তন ক্যান্সার থেকে সুস্থ হওয়া নারীরা তাদের অদম্য মনোবল ও আত্মবিশ্বাসের গল্প তুলে ধরেন। পাশাপাশি যারা রোগটির বিরুদ্ধে লড়াই করছেন তাদের ধৈর্য নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, এমজিআইয়ের ফ্রেশ টিস্যু কয়েক বছর ধরে স্তন ক্যান্সার সচেতনতা ও শনাক্তকরণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এ কর্মসূচির অংশ হিসেবে স্তন ক্যান্সারে জয়ী নারী ও তাদের সহায়তাকারীদের বিশেষ সংবর্ধনা দিচ্ছে ফ্রেশ টিস্যু এবং ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। এই আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্যান্সারে সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক এমএ হাই, এমজিআইর এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (সেলস) ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্যান্সারে জয়ী নারীদের স্বজন অংশ নেন।

এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক