২১ অক্টোবর, ২০২২ ০৬:৫৪ পিএম

দেশে বছরে ১৩ হাজারের বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত

দেশে বছরে ১৩ হাজারের বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত
নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯% ভোগেন স্তন ক্যানসারে। 

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রতিবছর নতুন করে ১৩ হাজারেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং রোগটিতে মারা যান সাত হাজার ৭৮৩ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘সিএমই অন ব্রেস্ট ইমেজিং এন্ড ইন্টারভেনশন’ বিষয়ক এক সেমিনারে এ তথ্য উঠে আসে।

সেমিনারে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশে প্রতিবছর ১৩ হাজারেরও বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হন। মারা যান ৬৭৮৩ জন। নারী ক্যান্সার রোগীদের মধ্যে ১৯% ভোগেন স্তন ক্যানসারে। 

ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ২০ বছর বয়স থেকেই নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৩৫ বছররের ওপরের নারীরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করলে রোগটি সহজে শনাক্ত করা যাবে। এতে দ্রুত চিকিৎসা নিতে সহায়ক হবে বলে জানিয়েছে বক্তরা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বর্তমানে স্তন ক্যান্সার নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এটি খাদ্যাভ্যাস, পরিবেশ ও জলবায়ু পরিবেশগত পরিবর্তনের প্রভাবেও হতে পারে। এ ছাড়াও বর্তমানে সচেতনতা ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বাড়ার কারণে সমস্যাটি সবার সামনে আসছে। এক্ষেত্রে রেডিওলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিংয়ের সভাপতি অধ্যাপক ডা. মীজানুর রহমান, এসএইচআইবিপিএস’র রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজা, এসএইচআইবিপিএস’র সহযোগী অধ্যাপক ডা. বিদুরা তানিম, বারডেমের সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা ইয়াসমিন, বিএসএমএমইউ’র রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা আলম, ভারতের কোভাই মেডিকেল সেন্টার এন্ড হসপিটালের (কেএমসিএইচ) রেডিওলজি ও ইমেজিং বিভাগের কনসালট্যান্ট ডা. রুপা রাঙ্গানাথ এবং সাইকোলজিক্যাল প্রভাব সম্পর্কে আলোচনা করেন বিএসএমএমইউ’র মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরা।

অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে অংশ নেন বিএসএমএমইউ’র রেডিওলজি এন্ড ইমাজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন আল আযাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারী, মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, বারডেম হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমএ তাহের, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহারা হক জেরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, সহকারী প্রক্টর (সহযোগী অধ্যাপক) ডা.  ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলোজি ) ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুন্ডু, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথসহ রেডিওলজি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক ও চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক