১৮ অক্টোবর, ২০২৩ ০২:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ক্লিনিককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ক্লিনিককে জরিমানা
অভিযানকালে হালদারপাড়ার দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও মৌলভীপাড়ার আধুনিক শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় ও অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম রাখার দায়ে দুটি ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হালদারপাড়ার দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও মৌলভীপাড়ার আধুনিক শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) মো. আশরাফুর রহমান হিমেল জানান, ‘দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু টেস্টসহ অন্যান্য পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করছে, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মৌলভীপাড়ার আধুনিক শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ন সরঞ্জাম রাখার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। পাশাপাশি কিছু ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালাও করা হয়েছে।’

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য অফিসের ডা. আরিফুল ইসলাম, ডা. রাফিয়াতুর রাফা এবং স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান ও সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ব্রাহ্মণবাড়িয়া
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক