১৮ অক্টোবর, ২০২৩ ১০:৪০ এএম

ব্যাপকহারে চোখের সমস্যায় ভুগছেন ঢাকার গাড়ি চালকরা: বিআরটিএ

ব্যাপকহারে চোখের সমস্যায় ভুগছেন ঢাকার গাড়ি চালকরা: বিআরটিএ
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: রাজধানীর গাড়ি চালকরা ব্যাপকভাবে চোখের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর বিআরটিএ ভবনে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ২৮৯ জন চালকের চোখ পরীক্ষা করে ভিশন সমস্যা পাওয়া যায় ১৬৪ জনের, চোখের অন্যান্য সমস্যা পাওয়া যায় ৫৯ জনের ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের। এ ছাড়া ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। ব্লাড সুগার সমস্যা পাওয়া যায় ৬৯ জনের, ধুমপানজনিত সমস্যা পাওয়া যায় ১০৯ জনের।

ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএ’র পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়। এতে দেখা গেছে, অধিকাংশ চালক উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক