১৮ অক্টোবর, ২০২৩ ১১:৫০ এএম

আজীবন সম্মাননা পেলেন ১৩ বিশেষজ্ঞ চিকিৎসক

আজীবন সম্মাননা পেলেন ১৩ বিশেষজ্ঞ চিকিৎসক
সম্মাননা পেয়ে আমৃত্যু শিশুদের হৃদরোগের চিকিৎসায় জীবন উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা।

মেডিভয়েস ডেস্ক: দেশের ১৩ বিশেষজ্ঞ চিকিৎসককে আজীবন সম্মাননা দিয়েছে লাইফস্প্রিং। শনিবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চিকিৎসকদের হাতে এ সম্মাননা তুলে দেয় লাইফস্প্রিং।

সম্মাননা পাওয়া চিকিৎসকরা হলেন- কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা, দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তার, প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ সামাদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অনুপম হোসাইন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শহিদুজ্জামান, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, ডেন্টাল সার্জন ডা. এসএম আনোয়ার সাদাত ও ত্বক বিশেষজ্ঞ ডা. মো সাইফুল ইসলাম ভূঁইয়া।

সম্মাননা পেয়ে অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বলেন, শিশুদের জীবন বাঁচানোর চেয়ে অধিক আনন্দ আর কিছুতেই নেই। তবুও এ ধরনের সম্মাননা দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। তিনি আমৃত্যু শিশুদের হৃদরোগের চিকিৎসায় জীবন উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক