১১ অক্টোবর, ২০২৩ ১২:২৪ পিএম
টিকা প্রয়োগে সাফল্য

সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা

সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা
গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান সংশ্লিষ্টদের হাতে এ সম্মাননা তুলে দেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাকালীন বিশেষ অবদানের জন্য গাইবান্ধার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১১ অক্টোবর) গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান সংশ্লিষ্টদের হাতে এ সম্মাননা তুলে দেন।

সুন্দরগঞ্জ উপজেলার করোনা টিমে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) মোহাম্মদ আবুল ফাত্তাহ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল মারুফ এবং অফিসার ইনচার্জ ইফতেখারুল মোকাদ্দেম।

সূত্রে জানা গেছে, করোনা টিকা প্রদানে সরকারের তরফ থেকে ৭০% লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ে টিকা প্রদানের লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা প্রতিদিন গড়ে ২০-২৫ হাজার টিকা প্রদান করে। এর ফলশ্রুতিতে এ উপজেলা ৯০% ১ম ডোজ এবং ৭৮% ২য় ডোজ টিকা প্রদানে সক্ষম হয়, যা অন্যান্য উপজেলার লক্ষ্য পূরণেও সহায়তা করেছে এবং গাইবান্ধা জেলাকে এগিয়ে নিয়ে গেছে। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক