০৯ অক্টোবর, ২০২৩ ১১:৩৬ এএম

ডা. হাফিজুর রহমানের মৃত্যুতে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের শোক

ডা. হাফিজুর রহমানের মৃত্যুতে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের শোক
ডা. মো. হাফিজুর রহমান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মেডিভয়েস ডেস্ক: জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মো. হাফিজুর রহমানের (৩৮) মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শাফিউর রহমান স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুর রহমান রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অনেক গ্রণগ্রাহী রেখে গেছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘ডা. হাফিজুর রহমানের মৃত্যুতে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিবারের পক্ষ থকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে মহান আল্লাহ পাকের নিকট তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরম করুনাময় আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার শোক সন্তপ্ত পরিবারকে এ শোক বহন করার ক্ষমতা দান করেন।’

রোববার ( ৮ অক্টোবর) সকাল ১০টায় ৪৫ মিনিটে নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় ট্রাক চাপায় নিহন হন ডা. মো. হাফিজুর রহমান। তিনি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের দুলাল মিয়ার ছেলে। নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে এগারো মাস আগে নিয়োগ পান তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. হাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডা. হাফিজুর রহমান জামালপুর শহরের ভাড়া বাসায় থাকতেন। রোববার সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল নান্দিনা উপস্বাস্থা কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। এসময় জয়রামপুর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত হন ডা. হাফিজুর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক