০৮ অক্টোবর, ২০২৩ ০৩:৪১ পিএম

ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে শিক্ষকদের সম্মাননা

ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে শিক্ষকদের সম্মাননা
ছবি সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ঢাকা ডেন্টাল কলেজের আয়োজনে ‘অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্টিফিকেট গিভিং সেরিমনি অন টিচিং মেথডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই ট্রেনিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে থেকে ১০ জনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

দেড় বছর মেয়াদি অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্টিফিকেট গিভিং সেরিমনি অন টিচিং মেথডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট ট্রেনিং প্রোগ্রামে  ১৩৪ শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে রেনাটা লিমিটেড।

তিনি বলেন,  ‘মেডিকেল শিক্ষায় আমরা বর্তমানে প্রশাসনিক দায়িত্বে থাকলেও আমাদের মূল পরিচয় শিক্ষক হিসেবেই। ভালো লাগার জায়গাও ছাত্রদের শিক্ষা দেওয়া। সারা দেশে মেডিকেল শিক্ষা আরও গতিশীল করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ শিক্ষকদের গুরুত্ব নিয়ে কথা বলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শিক্ষক সকলের উদ্দেশ্যে বলেন, সময়ের কাজ সময়ে করার জন্য। আজকের কাজ কালকের জন্য ফেলে না রাখার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল এবং সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান। তিনি বলেন, ‘আগে আমাদের মেডিকেল সেক্টরের শিক্ষকদের কোন ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে সারা দেশে সেই ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাত হাজার শিক্ষককে ট্রেনিং দেওয়া হয়েছে। এই বছরের শেষ নাগাদ বাংলাদশের প্রতিটি মেডিকেল এবং ডেন্টাল শিক্ষকদের ট্রেনিংয়ের আওতায় আনতে সক্ষম হব।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক