০৬ অক্টোবর, ২০২৩ ০৬:৩৪ পিএম

ইউএইচএফপিও ডা. কামরুলের হাত ধরে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের যত অর্জন

ইউএইচএফপিও ডা. কামরুলের হাত ধরে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের যত অর্জন
এই দুই বছরে হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো অপারেশন থিয়েটার ও সিজারিয়ান সেকশন চালু করেছেন ডা. কামরুল হাসান সোহেল।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন রোগীবান্ধব কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল। আজ শুক্রবার (৬ অক্টোবর) বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার দুই বছর পূর্ণ হয় তাঁর।

যোগদানের পর হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো অপারেশন থিয়েটার ও সিজারিয়ান সেকশন চালু করেছেন ডা. কামরুল হাসান সোহেল। প্রতিষ্ঠার ৫৬ বছর পর ২০২১ সালের ৬ ডিসেম্বর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু হয়। এর এক বছর পর ২০২২ সালের ১০ এপ্রিল সিজারিয়ান অপারেশন চালু হয়। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে কুমিল্লা জেলার শীর্ষ উপজেলাগুলোর একটি।

হাসপাতালে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, ক্যান্সারসহ নানাবিধ অসংক্রামক রোগের সেবা প্রদানের জন্য এনসিডি (অসংক্রামক ব্যাধি) কর্ণার চালু, আল্ট্রাসনোগ্রাম সেবা শুরু করা, প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে উৎসাহিত করতে এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া নবজাতকদের উপহার প্রদানের প্রথা চালু করেছেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনের জন্য ৪টি ফুলের বাগান করা হয়েছে, ভেষজ বাগান করা হয়েছে একটি।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্ত:বিভাগসহ অন্যান্য বিভাগের কার্যক্রম চালু হয়েছে। নতুন ভবনে কার্যক্রম শুরু করার পর থেকে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০-১০০০ জন রোগী সেবা গ্রহণ করছেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৪৫-৬০ জন রোগী সেবা গ্রহণ করছেন, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের অন্তঃবিভাগে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৬০ জন রোগী ভর্তি থেকে সেবা গ্রহণ করছেন। হাসপাতালে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

বহির্বিভাগে সেবা নিতে আসা মায়েরা যেন তাদের সন্তানদের নিরাপদে ও নির্বিঘ্নে দুগ্ধ পান করাতে পারেন সেজন্য চালু করা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্ণার। কৈশোরকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে এডোলসেন্ট হেলথ কর্ণার। হতাশা, বিষণ্ণতাসহ নানা ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মেন্টাল হেলথ কাউন্সেলিং কর্ণার চালু করা হয়েছে। স্বল্প ওজনের নবজাতকদের চিকিৎসার জন্য চালু করা হয়েছে ক্যাঙ্গারু মাদার কেয়ার ওয়ার্ড। ক্যাঙ্গারু মাদার কেয়ার ওয়ার্ডে স্বল্প ওজনের নবজাতকদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য রয়েছে রেডিয়েন্ট ওয়ার্মার।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে বলেন, ‘গত দুই বছরে বরুড়া উপজেলার স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সার্বক্ষণিক সহায়তা করেছে ‘টিম বরুড়া’। গত ২ বছরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় যত উন্নতি হয়েছে, যত সাফল্য এসেছে তার পুরো কৃতিত্ব টিম বরুড়ার প্রতিটি সদস্যের। ব্যর্থতা যতটুকু তার দায় সবটুকুই আমার।’

ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘সবসময় আরো ভালো সেবা দেওয়ার জন্য, আরো রোগী বান্ধব হয়ে সেবা প্রদানের জন্য আমার শত, সহস্র বকাঝকা সহ্য করে আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি বরুড়া উপজেলাবাসীর আস্থা অর্জন করতে সাহায্য করার জন্য এবং বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টিম বরুড়ার প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

সর্বশেষ তিন বছরের সেবার তুলনামূলক পরিসংখ্যান:

বহির্বিভাগে পরিসংখ্যান

২০২১ সালে বহির্বিভাগে সেবাগ্রহীতা- ৬৮৬২১ জন

২০২২ সালে বহির্বিভাগে সেবাগ্রহীতা- ১১৩৯৬০ জন

২০২৩ সালে বহির্বিভাগে সেবাগ্রহীতা- ১৩০৮৯৭ জন (সেপ্টেম্বর পর্যন্ত)

অন্তঃবিভাগের পরিসংখ্যান

২০২১ সালে অন্তঃবিভাগে সেবাগ্রহীতা- ৩৩২২ জন

২০২২ সালে অন্তঃবিভাগে সেবাগ্রহীতা- ৪৯০৪ জন

২০২৩ সালে অন্তঃবিভাগে সেবাগ্রহীতা- ৫২০৩ জন (সেপ্টেম্বর পর্যন্ত)

জরুরি বিভাগের পরিসংখ্যান

২০২১ সালে জরুরি বিভাগে সেবাগ্রহীতা- ৭০৪৭ জন

২০২২ সালে জরুরি বিভাগে সেবাগ্রহীতা- ১০৯০৩ জন

২০২৩ সালে জরুরি বিভাগে সেবাগ্রহীতা- ১২১৮৭ জন (সেপ্টেম্বর পর্যন্ত)

সিজারিয়ান অপারেশনের পরিসংখ্যান

২০২১ সালে সিজারিয়ান অপারেশনের সংখ্যা- ০০

২০২২ সালে সিজারিয়ান অপারেশনের সংখ্যা- ১০৫ টি

২০২৩ সালে সিজারিয়ান অপারেশনের সংখ্যা- ১৪৩টি (সেপ্টেম্বর পর্যন্ত)

মেজর সার্জারির পরিসংখ্যান

২০২১ সালে মেজর সার্জারির সংখ্যা- ৩টি

২০২২ সালে মেজর সার্জারির সংখ্যা- ৪৫টি

২০২৩ সালে মেজর সার্জারির সংখ্যা- ৩৫টি (সেপ্টেম্বর পর্যন্ত)

নরমাল ডেলিভারির পরিসংখ্যান

২০২১ সালে নরমাল ডেলিভারির সংখ্যা- ২৫১টি

২০২২ সালে নরমাল ডেলিভারির সংখ্যা- ৫৬৪টি

২০২৩ সালে নরমাল ডেলিভারির সংখ্যা- ৪১৬টি (সেপ্টেম্বর পর্যন্ত)

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক