এখন ফ্যাশন হয়ে গেছে, কেউ মশারি টানায় না: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বর প্রতিরোধে মশারি টানিয়ে ঘুমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনপ্রতিনিধি আর চিকিৎসক দিয়ে ডেঙ্গু দমন করা সম্ভব নয়। ঘর-বাড়ি পরিস্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে। মশারি টানিয়ে ঘুমাতে হবে, এখন ফ্যাশন হয়ে গেছে, কেউ মশারি টানায় না। অথচ, মশারি টানানো একান্ত দরকার।
আজ শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, খালি ওষুধ দিয়ে মশা নিধন করা যায় না, ওষুধ দিতে দিতে মশাও চালাক হয়ে যায়। ওষুধ সহ্য করে ফেলে। এজন্য প্রত্যেক দিন মশারি টানিয়ে ঘুমানো উচিত। ছাঁদ বা টব কোথাও পানি জমা থাকলে, তা ফেলে দেওয়া। পানি যাতে জমে না থাকে সেটা দেখা। এলাকাভিত্তিক সবাই উদ্যোগ নিলে ডেঙ্গুর প্রভাব থেকে মুক্ত থাকা যায়।
তিনি আরও বলেন, শুধু ঘর নয়, ঘরের বাইরেও পরিস্কার রাখতে হবে। রাস্তাসহ আশেপাশ পরিস্কার রাখতে হবে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গু দমনে অবশ্যই প্রচেষ্টা আছে, চলছে এবং আমরা করে যাচ্ছি। গবেষণাও চলছে, ইতিমধ্যে জাপান ডেঙ্গুর টিকা আবিষ্কার করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে চিকিৎসাসহ যাবতীয় প্রচেষ্টা চলমান রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট সচেতন, আমরা চাই কিভাবে ডেঙ্গু মোকাবিলা করা যায়, সেটা আমরা করবো। আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। এটা খুব দুঃখজনক, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা তা করে যাচ্ছি।
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬