২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২৭ এএম

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক প্রাণহানি

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক প্রাণহানি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। স্থানীয় সরকারি কর্মকর্তা ও জরুরি সেবা সংস্থার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

নিনেভেহর ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানান, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১১৩ জনের লাশ পাওয়া গেছে।

ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫০ জন মানুষ। রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও