১৫ এপ্রিল, ২০২৩ ১০:৩১ এএম

নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তে পুড়ে ছাই বহু স্বপ্ন

নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তে পুড়ে ছাই বহু স্বপ্ন
এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হতে পারে ধারণা করা যাচ্ছে না।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে র‍্যাব, পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনী। এছাড়া প্রস্তুত রয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টারও।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার সাংবাদিকদের বলেন, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ৩০টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হতে পারে ধারণা করা যাচ্ছে না। তবে ওই মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, তাঁদের সব শেষ হয়ে গেছে। অনেকে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন। ব্যবসায়ীরা প্রত্যাশা করেছিলেন রমজানের শেষ ১০ দিন বেচা-বিক্রি ভালোভাবে করবে, কিন্তু আগুন তাদের আশা ধূলিসাৎ করে দিয়েছে।

অনেকে ঋণ করে দোকানে মালামাল উঠিয়েছে। তারা বলছেন, এখন হতাশা ছাড়া আর কিছুই চোখে দেখছেন না।

মার্কেটের ভিতরে যারা অবস্থান করছে, তাদেরকে বেরিয়ে আসার জন্য আইনশৃঙ্খলাবাহিনী মাইকে ডাকছেন। এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে আসা ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এখনও মার্কেট থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। যদিও ফায়ার সার্ভিস বলেছে, আগুন নিয়ন্ত্রণে আসছে; আর ছড়িয়ে পড়বে না।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক