২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৫ পিএম

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ’।

মেডিভয়েস রিপোর্ট: আজ  রোববার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ’। ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে এই দিবস পালন শুরু হয় ২০১৪ সাল থেকে।

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাচ্ছে, রোগের বিস্তার উল্লেখযোগ্য হারে কমছে। জীবনামান বৃদ্ধিতে এবং জীবন আয়ু বাড়াতে সাহায্য করছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে (বিগত দুই দশক ধরে) অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা অনেক জীবাণু নিয়ন্ত্রণকে অসাধ্য করে তুলছে। এমতাবস্থায়, জীবাণু নাশকের অকার্যকারিতা রোধে এবং এর ব্যবহারে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তাই সাধারণভাবে অ্যান্টিবায়োটিকের ইচ্ছামতো ব্যবহার রোধে কার্যকরী ভূমিকা নেওয়ার পরামর্শ জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন।

তবে ফার্মাসিস্টদের কর্মক্ষেত্রে ব্যবহারে সরকারি উদ্যোগ এখনো জোরালো হয়নি। দেশে প্রতি বছর সাড়ে ৩ থেকে ৪ হাজার গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট বের হলেও তাদের ৮০ ভাগই সরাসরি ওষুধ উৎপাদনে কাজ করছেন। হাসপাতাল বা ফার্মেসিতে কাজের সুযোগ না থাকায় প্রতি মাসেই দেশ ছাড়ছেন বিশাল সংখ্যাক ফার্মাসিস্ট। এত এত ফার্মাসিস্ট বের হওয়ার পরও সরাসরি স্বাস্থ্যসেবায় কাজে না লাগাতে পারার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যসেবার প্রটোকলে ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে না পারলে রোগীরা সবসময় বিশ্বমানের সেবা থেকে বঞ্চিত থাকবে বলে আশঙ্কা তাদের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক