২৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৫ এএম

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ, অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ নিশ্চিতে গুরুত্বারোপ

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ, অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ নিশ্চিতে গুরুত্বারোপ
এবার অর্থনৈতিক বৈষম্যসহ সব বাধা কাটিয়ে স্বাস্থ্য সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে পালিত হচ্ছে দিবসটি।

মেডিভয়েস রিপোর্ট: আজ রোববার (২৫ সেপ্টেম্বর), বিশ্ব ফার্মাসিস্ট দিবস। ‘ফার্মেসি স্বাস্থ্যকর বিশ্বের জন্য একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

এবার অর্থনৈতিক বৈষম্যসহ সব বাধা কাটিয়ে স্বাস্থ্য সুরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে পালিত হচ্ছে দিবসটি। ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। তবে বাংলাদেশে দিবসটির উদযাপন শুরু হয় ২০১৪ সাল থেকে।

অ্যান্টিবায়োটিকের ব্যবহারে লাখ লাখ মানুষের জীবন রক্ষা পাচ্ছে, রোগের বিস্তার উল্লেখযোগ্য হারে কমছে। জীবনমান বৃদ্ধিতে এবং জীবন আয়ু বাড়াতে সাহায্য করছে।

এর উল্টোপিঠে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা। ভুলভাবে ও যথাযথ মাত্রায় প্রয়োগ না হওয়ায় বিগত দুই দশক ধরে অনেক জীবাণুর বিরুদ্ধে ব্যর্থ হচ্ছে অ্যান্টিবায়োটিক। ফলে ওষুধের প্রাচুর্যের মধ্যেও চোখের সামনে মারা যাচ্ছে শিশুসহ নানা বয়সের মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে এর ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করেছে।

এমতাবস্থায় জীবাণু নাশকের অকার্যকারিতা রোধে এবং এর ব্যবহারে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তাই সাধারণভাবে অ্যান্টিবায়োটিকের ইচ্ছামতো ব্যবহার রোধে কার্যকরী ভূমিকা নেওয়ার পরামর্শ জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন।

তবে ফার্মাসিস্টদের কর্মক্ষেত্রে ব্যবহারে সরকারি উদ্যোগ এখনো জোরালো হয়নি।

ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সূত্র মতে, দেশে প্রতি বছর সাড়ে ৩ থেকে ৪ হাজার গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট বের হচ্ছে। তবে তাদের ৮০ ভাগই সরাসরি ওষুধ উৎপাদনে কাজ করছেন। এ ছাড়া হাসপাতাল বা ফার্মেসিতে কাজের সুযোগ না থাকায় প্রতিনিয়তই দেশ ছাড়ছেন বিশাল সংখ্যক ফার্মাসিস্ট।

ব্যাপক সংখ্যক ফার্মাসিস্ট বের হওয়ার পরও সরাসরি স্বাস্থ্যসেবায় কাজে না লাগাতে পারায় হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, স্বাস্থ্যসেবার প্রটোকলে ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে না পারলে রোগীরা সবসময় বিশ্বমানের সেবা থেকে বঞ্চিত থাকবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক