ব্যথা থেকে মুক্তি পেয়ে রোগীর মুখে সুন্দর হাসি
মেডিভয়েস রিপোর্ট: আল্ট্রাসাউন্ড নির্দেশিকা ব্যবহার করে (usg guided balloon puncture) এক রোগীর শরীর থেকে ক্যাথেটার বের করা হয়েছে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নওশাদ আবসার এ ব্যতিক্রম কাজটি করেছেন। এসময় তাকে সহযোগিতা করেছেন ডা. আসিফ আল হাদি।
জানতে চাইলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে বলেন, ‘আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮.৩০ মিনিটে একজন রোগী ক্যাথেটার পরিবর্তনের জন্য হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এসময় স্যাকমো সঞ্জয় ভৌমিক এটি বের করতে না পেরে ডা. মোহাম্মদ নওশাদ আবসারকে ফোন দেন। ডা. নওশাদ পরীক্ষা করে দেখেন ক্যাথেটার আটকে আছে। এ অবস্থায় তিনি spinal needle দিয়ে ক্যাথেটার বের করার চেষ্টা করেন, কিন্তু বের হলো না। পরে Usg guided puncture করার কথা ভাবেন।’
উপজেলা পর্যায়ে USG guided ballon puncture কুমিল্লা জেলায় এই প্রথম জানিয়ে ইউএইচএফপিও বলেন, ‘ডা. আসিফ আল হাদি আল্ট্রাসাউন্ড করেন। তার সহায়তায় ডা. নওশাদ আবসার usg guided balloon puncture করতে সক্ষম হন। ব্যথার হাত থেকে মুক্তি পেয়ে রোগি একটা সুন্দর হাসি দিয়েছেন। খুব সম্ভবত উপজেলা পর্যায়ে এ ধরণের পদ্ধতি ব্যবহার করে ক্যাথেটার বের করার ইতিহাস বাংলাদেশেও এই প্রথম হবে।’
এ কৃতিত্বের জন্য ডা. মোহাম্মদ নওশাদ আবসার ও ডা. আসিফ আল হাদীকে অভিনন্দন জানান ইউএইচএফপিও।
এএইচ/
-
০৬ অক্টোবর, ২০২৩
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০৩ জানুয়ারী, ২০২৩