কাজের স্বীকৃতি হিসেবে বরুড়ার ৬ সিএইচসিপিকে ল্যাপটপ প্রদান
মেডিভয়েস রিপোর্ট: কাজের মূল্যায়ন করে এবং ভবিষ্যতে কাজে আরও উৎসাহিত করতে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) ল্যাপটপ প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সিএইচসিপিদের প্রতিদিন রিপোর্ট করতে হয়, এ কাজটি করতে ল্যাপটপ খুব প্রয়োজন। তাই স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস থেকে ২৫টি ল্যাপটপ প্রদান করা হয়েছে, কিন্তু সিএইচসিপি হলো ৩৯ জন। এ জন্য প্রতিমাসের কাজের কৃতিত্ব অনুযায়ী প্রথম তিন জনকে বাচাই করে ধারাবাহিকভাবে ল্যাপটপ প্রদান করে আসছি।’
তিনি আরও বলেন, ‘গত নভেম্বর ও ডিসেম্বর মাসের কর্মকাণ্ডের মূল্যায়নের (চাইল্ড ডিএল আই, ম্যাটারনাল ডিএল আই) ভিত্তিতে শীর্ষ ৬ জন সিএইচসিপিকে স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস থেকে প্রদত্ত ল্যাপটপ প্রদান করা হয়েছে।’
ইউএইচএফপিও বলেন, ‘২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত মাস ভিত্তিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে মোট ২৫ জন সিএইচসিপিকে এম আই এস থেকে প্রদত্ত ২৫টি নতুন ল্যাপটপ প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভালো কাজ করলে ল্যাপটপ পাওয়া যাবে, এ ধারণার কারণে তাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা সৃষ্টি হবে। এ ছাড়া গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদেরকে অনুপ্রাণিত করতে সম্মাননা সনদ দেওয়া হয়েছে। এতে তারা অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতে তাদের ভাল কাজ করতে আগ্রহ বাড়বে। আরও ভালো সেবা প্রদান করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’
‘আমি যতদিন আছি তত দিন কর্মীদের পুরস্কারের ব্যবস্থা থাকবে,’ যোগ করেন ডা. কামরুল হাসান।
এবার যে ৬জন সিএইচসিপি ল্যাপটপ পেলেন
১. বিউটি আক্তার (নোয়াদ্দা সিসি), ২. ফাতেমা আক্তার (অলিতলা সিসি), ৩. আফরোজা বেগম (জাঙ্গালিয়া সিসি), ৪. খাদিজা আক্তার (ইলাশপুর সিসি), ৫. নিফাত নাহার (বড় ভাতুয়া সিসি) ও ৬. তাহমিনা আক্তার (হরিষপুরা সিসি)।
এ বিষয়ে উপজেলার বড় ভাতুয়ার সিএইচসিপি নিফাত নাহার মেডিভয়েসকে বলেন, ‘ল্যাপটপ পাওয়ায় নতুন উদ্যোমে কাজ করা যাবে। আগে মোবাইলে কাজ করতে হতো। এতে সময় লাগতো বেশি। এখন ল্যাপটপে দ্রুত এবং সুন্দরভাবে রিপোর্টের কাজ সম্পাদন করা যাবে। প্রযুক্তির এরকম ব্যবহার কাজে অগ্রগতি আনবে অনেক বেশি।’
এএইচ
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২২ অগাস্ট, ২০২৫
-
২৩ এপ্রিল, ২০২৫
বিশ্ব ল্যাবরেটরি দিবসে দাবি
হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে হবে
-
২০ জানুয়ারী, ২০২৫
-
১৪ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪