০৩ জানুয়ারী, ২০২৩ ০৩:৪৫ পিএম

বিএসএমএমইউতে স্থপতি মোবাশ্বেরের মরণোত্তর দেহ দান কাল

বিএসএমএমইউতে স্থপতি মোবাশ্বেরের মরণোত্তর দেহ দান কাল
মরদেহটি বিএসএমএমইউর এনাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহারের অনুমতিপত্রটি বিভাগীয় চেয়ারম্যানের নিকট প্রদান করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল (৪ জানুয়ারি) স্থপতি মোবাশ্বের হোসেনের (৭৯) মরণোত্তর দেহ দান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনাটমি বিভাগে। 

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে এ তথ্য জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নিকট মরদেহটি হস্তান্তর করা হবে। পরে এটি হস্তান্তর করা হবে এনাটমি বিভাগে। 

এই সময় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু এবং এনাটমি বিভাগের সকল শিক্ষক, কর্মচারী ও রেসিডেন্টরা।

স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহটি বিএসএমএমইউর এনাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহারের অনুমতিপত্রটি বিভাগীয় চেয়ারম্যানের নিকট প্রদান করা হবে।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উপস্থিতিতে সম্পূর্ণ প্রক্রিয়াটি এনাটমি বিভাগের নবনির্মিত মরুচুয়ারি, প্ল্যাস্টিনেশন ল্যাব, স্কিল ল্যাব এ্যান্ড মিউজিয়াম কমপ্লেক্সে সম্পন্ন করা হবে।

এআইডি/এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত