কুমিল্লায় ২ হাসপাতাল সিলগালা, দুই লাখ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগে কুমিল্লা নগরীর মেডিকন ডায়গনস্টিক ও মেট্রোপলিটন হাসপাতাল নামের দুইটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে সিলগালা এবং দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান।
এর আগে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও ডা. মো. আবদুল কাউয়ুম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়ে ডা. মো. মেহেদী হাসান জানান, নগরীর মনোহরপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালের সামনে কুমিল্লা মেট্রোপলিটন হসপিটালের অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগী দেখার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকাসহ নানা অভিযোগে হাসপাতালটিকে সিলগালা এবং লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিন নগরীর বাদুরতলা এলাকায় মেডিকন হাসপাতালের অনুমতিপত্র না থাকায় এবং অনুমতি ছাড়াই রোগী ভর্তি, অস্ত্রপচার ও পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত দাম রাখাসহ নানান অনিয়মের অভিযোগে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
এসএএইচ/এমইউ
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
২৫ অগাস্ট, ২০২৪