০৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পিএম

একনেকে সিএমইউর ১৮৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

একনেকে সিএমইউর ১৮৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে এক হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ভৌত অবকাঠামো স্থাপনে প্রকল্প উপস্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে এক হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) স্থাপন’ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৮৫৮ কোটি ৭৯ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নের প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর, ফৌজদারহাটে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৮০০ শয্যার ১৫ তলা হাসপাতাল হবে। এতে চিকিৎসকদের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স চালুর জন্য ১০ ফ্যাকাল্টিসহ ৬৯টি চিকিৎসা বিভাগ থাকবে।

আলাদাভাবে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন এবং ডিনস অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাফটেরিয়া, টিএসসি, প্রার্থনা কক্ষ, কনভেনশন হল এবং টিচার্স ক্লাব নির্মাণ করা হবে। এছাড়া সংলগ্ন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল ভবন বিদ্যমানের চেয়ে আরও পাঁচতলা বাড়িয়ে মোট দশতলা করা হবে।

উপাচার্যের দ্বিতল বাংলো, প্রোভিসি, ট্রেজারার, ডক্টরস এবং অফিসার্স কোয়ার্টার হিসেবে একটি ১৫ তলা ভবন, একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস, নার্সেস ডরমিটরি নির্মাণ করা হবে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার জানান, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম জেলা ও এর আশেপাশের প্রায় ৩.৫০ কোটি লোককে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা সংশ্লিষ্ট বিভাগ চালুকরণ এবং উন্নতমানের স্বাস্থ্য সংক্রান্ত গবেষণার মাধ্যমে চিকিৎসা জনশক্তি ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করা সম্ভব হবে। নির্ধারিত সময়ে প্রকল্পটি সমাপ্ত করার জন্য উদ্যোগী বিভাগ, বাস্তবায়নকারী সংস্থা ও আইএমইডি’কে নিবিড় তদারকি নিশ্চিত করতে বলা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক