০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:১৮ পিএম

বিএসএমএমইউতে বিনামূল্যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস পেল ২১ শ্রবণ প্রতিবন্ধী শিশু

বিএসএমএমইউতে বিনামূল্যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস পেল ২১ শ্রবণ প্রতিবন্ধী শিশু
বিএসএমএমইউ ভিসি বলেন, যে সকল শিশুরা কানে শোনেন না, তারা কথাও বলতে পারে না। এখানে তাঁদের স্পিচ থেরাপিস্টদের মাধ্যমে কথা শেখানোর ব্যবস্থা রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২১ জন শ্রবণ প্রতিবন্ধী অস্বচ্ছল রোগীর মাঝে কক্লিয়ার ইমপ্লান্ট এক্সটার্নাল ডিভাইস বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ২১ জন শ্রবণ প্রতিবন্ধী শিশুর মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের কর্মসূচি পরিচালক অধ্যাপক ডা. এ এইচএম জহুরুল ইসলাম সাচ্চু।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার হলো জনকল্যাণমুখী সরকার। বিশ্ব মানবতার প্রতীক জননেত্রী শেখ হাসিনার আমলে দেশের কোনো মানুষ অবহেলিত থাকবে না। কোনো মানুষ সমাজ ও পরিবারের বোঝা হয়ে থাকবে না। প্রতিবন্ধীদের উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে। এই সরকারের আমলে অটিস্টিক শিশুদের চিকিৎসাসহ তাদের সার্বিক উন্নয়নে যে কর্মসূচি বাস্তবায়ন হয়েছে তা বিশ্বের জন্য উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘একইভাবে শ্রবণ প্রতিবন্ধী বা সম্পূর্ণ বধির শিশুদের জন্য যেভাবে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তাও বিশ্বের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আর এর পুরো কৃতিত্ব, অবদান হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তাঁর অবদানের কারণেই সুস্থ সুন্দর জীবন ফিরে পাচ্ছে প্রতিবন্ধী শিশুরা।’

বিএসএমএমইউর ভিসি বলেন, ‘কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসের মূল্য একটি টয়েটা গাড়ির সমান, যা বর্তমান সরকারের আমলে বিনামূল্যে দেওয়া হচ্ছে। কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইসকে সার্জারি মাধ্যমে কর্ণে স্থাপনের জন্য বিএসএমএমইউতে রয়েছে একটি সু দক্ষ সার্জারি টিম। তারা সফলভাবে এই মহতী কাজটি সম্পন্ন করে যাচ্ছেন।

তিনি বলেন, ‘যে সকল শিশুরা কানে শোনেন না, তারা কথাও বলতে পারেন না। এখানে তাঁদের স্পিচ থেরাপিস্টদের মাধ্যমে কথা শেখানোর ব্যবস্থা রয়েছে। ফলে এ সকল শিশুরা কানে শুনতে পারছে, কথা শিখে কথা বলতে পারছে এবং লেখাপড়া পর্যন্ত শিখছে। তারা সুস্থ ও সুন্দর জীবনে ফিরতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৭৪৫ জন সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীর কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হয়েছে, যাদের প্রায় সকলেই শিশু।’ 

এমইউ 

  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক