৩১ অগাস্ট, ২০২৩ ০৪:১৭ পিএম

মেডিসিনের ২৭ অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন

মেডিসিনের ২৭ অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সদ্য অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া মেডিসিন বিভাগে ২৭ চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা বিভাগের গত ৭ আগস্ট ২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৪২.১২.০৪২.২৩.৪৪৫ নং স্মারকে অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত বিশেষজ্ঞ ২৭ চিকিৎসক যোগদানপত্র তাঁদের যোগদানের তারিখ থেকে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সদয় অনুমোদন রয়েছে।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের তালিকা 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি ও পদায়ন
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক