৩০ অগাস্ট, ২০২৩ ০৬:২২ পিএম

যক্ষ্মা রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন: ডেপুটি স্পিকার

যক্ষ্মা রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন: ডেপুটি স্পিকার
মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শামসুল হক টুকু।

মেডিভয়েস রিপোর্ট: দেশে যক্ষ্মা রোগ রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে অনেক মহামারী দূর হয়েছে, যক্ষাও দূর হবে। যক্ষা নির্মূলে সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে, সরকারের সঙ্গে সকল শ্রেণী-পেশার মানুষকে গুরুত্ব সহকারে কাজ করে যেতে হবে।’

আজ বুধবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএসের সহযোগিতায় আইসিডিডিআরবি এবং প্রিপ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে এবং যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্তের সঞ্চালনায়, সংসদ সদস্য শিরীন আহমেদ, সুলতানা নাদিরা, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জাকিয়া পারভীন, নার্গিস রহমান, জাকিয়া তাবাস্সুম এবং আফরোজা হক অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, যক্ষ্মা সম্পর্কে সচেতনতার অভাব এই রোগ নির্মূলে অন্যতম একটি বাধা। যক্ষ্মা নিয়ে সচেতনতা ও সনাক্তকরণের হার বৃদ্ধিতে এবং ঝুঁকি কমিয়ে আনতে কমিউনিটি ক্লিনিক এর পাশাপাশি সাধারণ মানুষদের সম্পৃক্ত করা জরুরী এবং সঙ্গে সঙ্গে প্রয়োজন রাজনৈতিক প্রতিশ্রুতি।

মতবিনিময় সভার সভাপতি ফখরুল ইমাম বলেন, এক সময় বাংলাদেশে কালাজ্বর, ম্যালেরিয়া, কলেরার মত মহামারী ছিল, এখন নেই। যক্ষা নির্মূলেও বাংলাদেশ সফল হবে। সংসদ সদস্য হিসেবে যক্ষার ভয়াবহতা আমাদের নির্বাচনী এলাকায়, জাতীয় সংসদের বক্তব্যে ও বিভিন্ন আলোচনায় তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

মতবিনিময় সভায় আইসিডিডিআরবির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান আইসিডিডিআরবি ও প্রিপ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : যক্ষ্মা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক