১৩ জুলাই, ২০২৩ ০৯:৪৫ এএম

যক্ষ্মা নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে অনলাইন চিকিৎসা চালুর আহ্বান

যক্ষ্মা নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে অনলাইন চিকিৎসা চালুর আহ্বান
যক্ষ্মার জন্য তামাক ও তামাকজাত দ্রব্য সেবন অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তামাক সেবন সম্পূর্ণরূপে বন্ধ করা অপরিহার্য।’

মেডিভয়েস রিপোর্ট: যক্ষ্মা নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করার পাশাপাশি দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকে অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা চালুর আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

তিনি বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে সফলতা পেতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তামাক সেবনসহ যেসব কারণে যক্ষ্মা রোগ হয়, সেসব বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। আর তিনি অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা চালুর ক্ষেত্রে উচ্চগতির ইন্টারনেট সংযোগসহ প্রযুক্তিগত সহায়তা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বুধবার (১২ জুলাই) ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের উদ্যোগে বাংলাদেশে যক্ষ্মা রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, নিজের স্বাস্থ্য সুরক্ষায় নিজেকেই ভূমিকা রাখতে হবে। নিজে ও নিজের পরিবারের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

যক্ষ্মার জন্য তামাক ও তামাকজাত দ্রব্য সেবন অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তামাক সেবন সম্পূর্ণরূপে বন্ধ করা অপরিহার্য।’

যক্ষ্মা নিয়ন্ত্রণে ২০৩৫ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে পার্লামেন্টারি ককাস গঠনমূলক যেকোনও প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি কমিউনিটি ক্লিনিকগুলোতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মতো যক্ষ্মা শনাক্তকরণ ও অনলাইন চিকিৎসাসেবা চালু করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ রওশন আরা মান্নান, সংসদ সদস্য নার্গিস রহমান ও সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম এবং ‘স্বাস্থ্য সুখের ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক