১৩ জুলাই, ২০২৩ ১০:৩৩ এএম

চলতি বছর সৌদি আরবে সর্বোচ্চ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে সর্বোচ্চ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
মৃতদের মধ্যে ২৪ জন নারী ও ৭৭ জন পুরুষ।

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে সর্বোচ্চ ১০১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মৃতদের মধ্যে ২৪ জন নারী ও ৭৭ জন পুরুষ। তাদের মধ্যে ৭৮ জনের বয়স ছিল ৫০ থেকে ৭১ বছর।

হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম গণমাধ্যমে জানান, সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সৌদি আরবেই দাফন করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, সৌদি আরবে এ বছর হজের সময় তীব্র গরম ছিল। যার জন্য হিট স্ট্রোকের কারণে ২৯ জুন একদিনে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে ১০ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৪ জন নারী ও ৭৭ জন পুরুষ। এর মধ্যে মক্কায় ৮৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রী মারা গেছেন।

এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রায় এক লাখ ২২ হাজার বাংলাদেশি এবার হজ করতে সৌদি আরবে গেছেন। ফিরতি হজ ফ্লাইট চলছে, আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে। গত মঙ্গলবার পর্যন্ত বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের ১১৫টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৬৭ জন হাজী দেশে ফিরেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক