‘অ্যাপে’ মিলবে বিসিপিএসের সকল তথ্য
মেডিভয়েস রিপোর্ট: সকল তথ্য পেতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য বিসিপিএস পুশ নোটিফিকেশন অ্যাপ (CPS Push Notification App) চালু করেছে।
বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ডিভাইসের জন্য বিসিপিএস পুশ নোটিফিকেশন অ্যাপ (BCPS Push Notification App) সফলভাবে চালু হয়েছে। Google Play store এবং Apple Store- এ অ্যাপ বিদ্যমান রয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘কলেজের প্রয়োজনীয় আপডেট, SMS, Notice ও Notification পেতে সম্মানিত সকল ফেলো, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণকে নিজ নিজ মোবাইলে App-টি Install করে Log In করার জন্য অনুরোধ করা হলো।’
Appটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে https://bcps.edu.bd/ apps.php ভিজিট করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।