২৩ অগাস্ট, ২০২৩ ০৩:৫২ পিএম

বিএসএমএমএমইউর ফ্রি প্লাস্টিক সার্জারিতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮ জন

বিএসএমএমএমইউর ফ্রি প্লাস্টিক সার্জারিতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮ জন
‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ এর আওতায় ৮ জন রোগী সেবা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য গৃহীত ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ এর আওতায় ৮ জন রোগী সেবা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন।

আজ বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তাঁর নিজ কার্যালয়ে রোগী, রোগীদের অভিভাবক এবং চিকিৎসকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এ সময় রোগীদের স্বার্থে ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ এর কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান এবং সফলভাবে ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৫ম ক্যাম্প’ এর কার্যক্রম সম্পন্ন করায় সংশ্লিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। 

এ সার্জারিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মোঃ আইয়ূব আলী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহনের পর  জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য ‘শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প’ এর কার্যক্রম শুরু হয়। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত প্রতিটি ক্যাম্পের কার্যক্রম সার্বক্ষণিক তত্ত্বাবধান করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ও ১৩ আগস্ট ২০২৩ইং তারিখে মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের সার্জারি করার জন্য রোগী বাছাই  করা হয়। গত ১৪ আগস্ট রোগীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকবৃন্দ গত ১৬ ও ১৭ আগস্ট রোগীদেরকে বিনামূল্যে অস্ত্রোপচার করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক