১৬ অগাস্ট, ২০২৩ ০৫:৪৫ পিএম

‘ছাত্র জীবনে শিক্ষকদের কাছে হাতে কলমে শিখতে হবে’

‘ছাত্র জীবনে শিক্ষকদের কাছে হাতে কলমে শিখতে হবে’
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জীবনে শিক্ষকদের কাছে হাতে কলমে শিখতে হবে। ছাত্র জীবনেই প্রস্তুতি নিতে হবে যাতে করে ভালো চিকিৎসক হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়া যায়।

আজ বুধবার (১৬ আগস্ট) ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘রোগ বুঝতে ও রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকের ক্লিনিক্যাল আইকে কাজে লাগাতে হবে। ভালো করে রোগীর কথা, রোগের বর্ণনা শুনতে হবে। প্রয়োজন ছাড়া টেস্ট দেয়া যাবে না। ছাত্র জীবনে শিক্ষকদের কাছে হাতে কলমে শিখতে হবে। ছাত্র জীবনেই প্রস্তুতি নিতে হবে যাতে করে ভালো ডাক্তার হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়া যায়।’

এ সময় তিনি ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন মেনে চলা, সময়ানুবর্তিতা, প্রতিদিনের লেখাপড়া প্রতিদিন সম্পন্ন করা, সোশ্যাল মিডিয়ার প্রতি অধিক মনযোগী না হয়ে বই পড়ার উপর গুরুত্ব দেয়া, রাত ১০টার পড়ে ফেইসবুক না দেখা, যার যে কাজ সঠিকভাবে পালন করা, এ্যাপ্রোন পরিধান করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম মনিরুল আলম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত