১৬ অগাস্ট, ২০২৩ ০৪:৫২ পিএম

বিএসএমএমইউতে বিনামূল্যে ঠোঁট-তালু কাটা রোগীর অস্ত্রোপচার

বিএসএমএমইউতে বিনামূল্যে ঠোঁট-তালু কাটা রোগীর অস্ত্রোপচার
ভিসি বলেন, ভবিষ্যতেও অনুরূপ ক্যাম্প চালু থাকবে।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক ক্যাম্প উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টায় জন্মগত ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ভিসি বলেন, এই ক্যাম্পে রোগীর যাবতীয় পরীক্ষা-নীরিক্ষাসহ সকল ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হবে। ভবিষ্যতেও অনুরূপ ক্যাম্প চালু থাকবে।

বাংলাদেশের প্রখ্যাত প্লাস্টিক সার্জন ও বিএসএমএমইউ’র প্লাস্টিক সার্জারির ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আইয়ূব আলীরে নেতৃত্বে ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি  জানান, বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আগত জন্মগত মুখের জটিল বিকৃতিসহ ঠোঁট ও তালুকাটা সকল রোগী বিনামূল্যে এই সেবা পাবেন।

ডা. মো. আইয়ুব আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সার্বিক তত্ত্বাবধান করছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর আগে গত ১২ আগস্ট ডা. আইয়ূব আলী জানিয়েছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউ’র প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে ১৬ ও ১৭ আগস্ট জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। ১২ ও ১৩ আগস্ট অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই শেষে ১৪ আগস্ট রোগী ভর্তি সম্পন্ন করা হয়। 

অর্থায়ন যেভাবে

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী মেডিভয়েসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তাঁর নিজস্ব তহবিল থেকে সমস্ত ওষুধ-পথ্যসহ অন্যান্য খরচ বহন করেন। এই ক্যাম্পের আওতায় সকল রোগীর ভর্তি ফিসহ সকল পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়।’

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক