১২ অগাস্ট, ২০২৩ ০৪:৪৪ পিএম

ব্রেন টিউমারে ডা. জুয়েলের মৃত্যু

ব্রেন টিউমারে ডা. জুয়েলের মৃত্যু
ডা. কামরুল ইসলাম জুয়েল।

মেডিভয়েস রিপোর্ট: ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাইওনিয়ার ডেন্টাল কলেজ সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট ডেন্টাল সার্জন ডা. কামরুল ইসলাম জুয়েল।

আজ শনিবার (১২ আগস্ট) দুপুরের দিকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন ডা. জুয়েল। টিউমারের কারণে কয়েকদিন আগে তাঁর শারীরিক পরিস্থিতির অবণতি হতে থাকে। পরে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অধ্যাপক ডা. হুমায়ুক কবীর বলেন, ‘ডা. জুয়েল ভালো প্রাক্টিশনার ছিল এবং রোগীদের সেবায় খুব আন্তরিক ছিলেন।’

ডা. জুয়েল পাইওনিয়ার ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. জুয়েলের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক