০৮ অগাস্ট, ২০২৩ ০৪:৩৮ পিএম

এইচএসসিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪৩ দিন

এইচএসসিতে প্রশ্ন ফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ থাকবে ৪৩ দিন
এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

গত এপ্রিলে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এবারের এইচএসসি পরীক্ষা সংশোধিত পাঠ্যক্রমে হবে। তবে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক