০৮ অগাস্ট, ২০২৩ ০৪:৩৮ পিএম

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা থাকছে না

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা থাকছে না
ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না। তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমে বলেন, শিক্ষার্থীদের নোট-গাইড আর কোচিং নির্ভর পড়াশোনা বন্ধ করতে এবং প্রতিদিন ক্লাসেই মূল্যায়নের ব্যবস্থা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুসারে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম, যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

করোনার কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ হয়েছিল। নতুন শিক্ষাক্রমেও এই ধরনের পরীক্ষা নেওয়ার কথা নেই। কিন্তু গত বছরের শেষ দিকে এসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এ নিয়ে তখন সমালোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন সেখান থেকে সরে আসল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক